স্নাতক স্তরে নিজের পছন্দের বিষয় নিয়ে পড়াশুনো করার সব শিক্ষার্থীর একান্ত অধিকার। তবে বহু শিক্ষার্থী আছে যারা জানে না, তাদের নিজের পছন্দের বিষয় কি? অনেকে আছে ঝোঁকের মাথায় ইংলিশ অনার্সে ভর্তি হয়।
কাদের জন্য ইংলিশ অনার্স নয়?
১) যাদের নিজে থেকে ইংলিশ লিখার মত দক্ষতা নেই।
২) যাদের ইংলিশ পড়তে সমস্যা হয়।
৩) যাদের ইংলিশ পড়ে অর্থ উদ্ধার করতে সমস্যা হয়।
৪) যাদের ইংলিশ গ্রামারে অভিজ্ঞতা খুব খারাপ।
৫) যাদের ইংলিশ লিখতে বানান ভুল হয় এবং হাতের লেখা খারাপ।
৬) যাদের মুখস্থ বিদ্যা ভাল হলেও নিজের থেকে ইংলিশ লেখার দক্ষতা নেই।
৭) যাদের নিজে থেকে ইংলিশ লেখার দক্ষতা আছে তবে বিন্দুমাত্র পড়াশুনো করে না।
৮) যারা ঝোঁকের মাথায় ইংলিশ অনার্স নিয়েছ।
৯) যাদের ইংলিশ সাহিত্যের প্রতি পছন্দ আছে, ভালবাসা নেই।
১০) যারা ইংলিশ অনার্স পড়তে চায় শুধুমাত্র লোক দেখানোর জন্য।
কাদের জন্য ইংলিশ অনার্স?
১) যারা ইংলিশ সাহিত্য ভালবাসে।
২) যাদের নিজে থেকে ইংলিশ লেখার দক্ষতা আছে।
৩) যাদের মুখস্থ বিদ্যা ভাল। মুখস্থ বিদ্যা ভাল না হলে নিজে থেকে ইংলিশ লেখা অনেক সময় সম্ভব হয় না।
৪) যাদের ইংলিশ গ্রামারে অভিজ্ঞতা খুব ভাল।
৫) যারা ইংলিশ পড়ে অর্থ উদ্ধার করতে পারে।
৬) যাদের ইংলিশ লিখতে বানান ভুল হয় না এবং হাতের লেখা বোধগম্য।
৭) যারা পরিশ্রমী এবং এক বাক্যে ইংলিশ সাহিত্য পড়ার জন্য প্রস্তুত।
৮) যাদের কাছে ইংলিশ সাহিত্য একটি আদর্শ, লোক দেখানোর মত কোনও ব্যাপার নেই।
৯) যারা শিক্ষক বা গৃহ শিক্ষক ছাড়াই নিজের পড়াশুনোর দায়িত্ব নিজেই নিতে পারে।
১০) যারা পাঠ্য-বস্তুর বাইরেও বই পড়ার অভ্যাস রাখে।
উল্লিখিত বিষয়গুলি পড়ার পর অনেকের মনে নেগেটিভ অনুভূতি হতে পারে, তবে বিষয়গুলি প্রত্যেক ইংলিশ অনার্স শিক্ষার্থীর জানা প্রয়োজন, কারণ প্রচুর শিক্ষার্থী আছে যারা ইংলিশ অনার্স নিয়ে সফল নয় কিংবা ভাল ফলাফল করতে পারেনি। বর্তমানে প্রতিযোগিতাই শেষ কথা, যাদের রেজাল্ট ভাল শুধুমাত্র তারাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে (দুর্নীতির বিষয়টি বাদ দিয়ে)।
এই দুনিয়ায় কেউ কার ভুল ধড়িয়ে দেয় না। উচ্চমাধ্যমিকে ইংলিশে ৯০% পাওয়া মানেই ইংলিশ অনার্সের জন্য উপযুক্ত তা নিশ্চিত করে বলা যায় না।তাছাড়া ইংলিশ অনার্সে সার্থক বানানোর জন্য অনেক ঠিকাদার বসে আছে যারা অর্থনৈতিক কারণে শিক্ষার্থীদের কখনই বলে না যে, তোমার পক্ষে ইংলিশ অনার্স এই মুহূর্তে সম্ভব নয়। যদি ইংলিশ অনার্স পড়তেই চাও, তাহলে আগে তোমার দুর্বলতাগুলি সমাধান কর, তারপর ইংলিশ অনার্স পড়াশুনো করবে।
যারা ইংলিশ অনার্স নিয়েছ তারা কিভাবে পড়বে?
১) প্রতিটি গদ্য, পদ্য, নাটক ও অন্যান্য বিষয়গুলি খুঁটিয়ে পড়বে।
২) চিন্তা ভাবনায় মৌলিক হবে কারণ অনেক সময় অনেকেই তোমাকে ভুল তথ্য বোঝাতে পারে।
৩) টিউশন নেবে তবে এমন কার কাছে টিউশন নেবে না, যে তোমার প্রশ্নের উত্তর দিতে চায় না বরং বিরক্ত বোধ করে এবং যার কাছে তোমার ফিউচার নিয়ে কোনও মাথা ব্যথা নেই।
৪) পরীক্ষার জন্য যে নোট পড়বে তা তথ্য বহুল ও ১০০% নির্ভুল হওয়া চাই।
৫) ইংলিশ সাহিত্যের জন্য দেশি-বিদেশি লেখকদের বই পড়বে – এর জন্য কলেজের অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপকের কাছে পরামর্শ নেবে।
৬) গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অনার্সের সিলেবাস অনুযায়ী লেখা TOPPER’S ENGLISH LITERATURE বইগুলি তোমাদের খুব কাজে আসবে।
মনে রাখবেঃ
শুধুমাত্র সারা বছর টিউশন পড়ে আর নোট মুখস্থ করে টাইম পাস করলে হবে না, এই সময়ের মধ্যে নিজের মধ্যে ইংলিশ লিখার দক্ষতা তৈরি করতে হবে।
আমাদের লক্ষ্য
আমরা চাই প্রতিটি ইংলিশ অনার্স শিক্ষার্থী নিজের মত করে জীবন তৈরি করুক। আমরা আমাদের প্রকাশিত বই, নোটস ও অন্যান্য সকল পরিষেবার ক্ষেত্রে বাণিজ্যিক হলেও ১০০% সততা ও নিষ্ঠা নিয়ে ইংলিশ অনার্স শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং থাকব। উল্লিখিত লিখাটি নিয়ে কারও কোনও প্রশ্ন, মন্তব্য ও পরামর্শ থাকলে আমাদের জানাবেনঃ
learnwayedu@gmail.com
মুশকিল আসান:
⇛ স্নাতক ইংলিশ অনার্স প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বই, নোটস ও টিউশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পার।
⇛ এই শিক্ষাবর্ষে ইংলিশ অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা পড়ার
জন্য ৭ মাস সময় পাবে
আর এই সাত মাসে ৪টি পেপার (অনেক টিউটর) পড়িয়ে শেষ করতে
পারবে না, তাই এইবার থেকে ইংলিশ অনার্স তৃতীয় বর্ষের জন্য TOPPER'S NOTE PACKAGE তৈরি করা হয়েছে। এছাড়াও রায়গঞ্জ, হেমতাবাদ ও কালিয়াগঞ্জ সংলগ্ন শিক্ষার্থীদের আর ইটাহার আমাদের কাছে
পড়ার জন্য
আসতে হবে না। এবার থেকে রায়গঞ্জ ও ইটাহার দুই জায়গায় পড়ানোর ব্যবস্থা করা হয়েছে।



No comments:
Post a Comment